নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দিবে সৌদি সরকার

নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দিবে সৌদি সরকার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৫৫

সৌদি আরব করোনাভাইরাসের টিকার জন্য সেখানকার নাগরিক ও বসবাসরত বিদেশি বাসিন্দাদের নাম তালিকাভুক্তির কাজ শুরু করেছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অনলাইনে এই নিবন্ধন প্রক্রিয়া চলছে। নাগরিক ও বাসিন্দাদের কোন ভ্যাকসিন দেওয়া হবে, তা জানানো হয়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, ভ্যাকসিনটি সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রমাণে সক্ষম হয়েছে। তিন ধাপে এই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে সবথেকে ঝুঁকিপূর্ণদের এই টিকা দেওয়া হবে। এদের মধ্যে থাকবেন ৬৫ বছরের বেশি বয়সী স্ট্রোক, অ্যাজমা, ডায়াবেটিস ও কিডনির রোগীরা। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সী স্ট্রোক, অ্যাজমা, ডায়াবেটিস ও কিডনির রোগীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। সবশেষে যারা এই ভ্যাকসিন গ্রহণ করতে চান, তাদের সবাইকেই তা দেওয়া হবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদেরকে টিকা দেওয়া হবে তাদেরকে আগেই সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading