বাংলাদেশকে পাঁচ লাখ ডলার দেবে এডিবি

বাংলাদেশকে পাঁচ লাখ ডলার দেবে এডিবি

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৫

ব্যবসায় প্রতিযোগিতায় উন্নতি ও আন্তঃআঞ্চলিক বাণিজ্য প্রসারের জ্ঞানভিত্তিক কাজে বাংলাদেশকে পাঁচ লাখ ডলার অনুদান সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

বুধবার (১৬ ডিসেম্বর) সম্প্রতি এই অনুদান অনুমোদন করা হয়েছে বলে এডিবির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে কৌশলগত বিষয়গুলোর জ্ঞানভিত্তিক সমাধানে ২০১৮ সালে এডিবি ২০ লাখ ডলার অনুদান অনুমোদন করেছিল। পাঁচ লাখ ডলার সেই সহায়তার অতিরিক্ত হিসেবে দেওয়া হবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, রপ্তানি বৈচিত্রকরণ ও স্থানীয় সম্পদের ব্যবহার বাড়ানোর পাশাপাশ প্রবৃদ্ধি ও বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে বাংলাদেশকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং আন্তঃদেশীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading