হাসপাতালে নতুন আরও ৬ ডেঙ্গু রোগী

হাসপাতালে নতুন আরও ৬ ডেঙ্গু রোগী

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৫

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৩৯ জন রোগী। তাদের মধ্যে ২৬ জন রোগী ঢাকায় এবং বাকি ১৩ জন দেশের অন্যান্য বিভাগে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যমতে, বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ঢাকায় দুজন এবং ঢাকার বাইরে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩১১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত আটটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর চারটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে তিনটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading