দেশের প্রথম পতাকা উত্তোলনকারী আলতাফ হায়দার মারা গেছেন

দেশের প্রথম পতাকা উত্তোলনকারী আলতাফ হায়দার মারা গেছেন

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৫

স্বাধীনতার পর দেশে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। একে একে ৪৯ বছর পেরিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ক্ষণেই মারা গেলেন এ বীর মুক্তিযোদ্ধা।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী শহরকে পাক হানাদার মুক্ত করে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আলতাফ হায়দার।

এদিকে, আজ বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস। শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ নয় মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তার সফল পরিণতি পায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading