স্মারক ডাকটিকিটে বঙ্গবন্ধু ও বিজয় দিবস
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৩০
১৬ই ডিসেম্বর ডাক বিভাগ মহান বিজয় দিবসের স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম প্রকাশ করে দিনটি বিশেষভাবে উদযাপন করে।
ঢাকার জিপিও, ডাকটিকিট সংগ্রাহক, ইন্টারনেট ও বইপত্র ঘেঁটে জানা গেলো, বিজয় দিবসের প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ১৯৭২ সালে। যুক্তরাজ্য থেকে ছাপিয়ে আনা হয় সেই ডাকটিকিট।
১৯৮২ সালে দেশের সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে প্রকাশিত হয় ওই বছরের বিজয় দিবসের স্মারক ডাকটিকিট। সেই সময়কালে বিজয় দিবসের স্মারক ডাকটিকিটের প্রকাশনা অনিয়মিত ছিল বলে জানা যায়। পরে ২০১১ সালের পর থেকে নিয়মিত বিজয় দিবসের স্মারক ডাকটিকিট প্রকাশ করা হচ্ছে। প্রকাশিত হচ্ছে উদ্বোধনী খামও।

