মাদারীপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৫
মাদারীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে মাদারীপুরের ডাসারের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, সোহান হাওলাদার (১৮) এবং আ. রহমান (৩০ )। তারা স্থানীয় বালিগ্রামের কর্ণপাড়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার কথা নিশ্চিত করে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আর দুইজনকে আহত অবস্থায় ফরিদপুর নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় আ. রহমান মারা গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানার বালিগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গাব্রিজের মাঝামাঝি স্থানের ইসাবেলা তেলের পাম্পের সম্মুখে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত হন। আর মারাত্মক আহত হন দুইজনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে জরুরিভাবে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

