এলপিএলে চ্যাম্পিয়ন জাফনা স্ট্যালিয়ন্স
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫০
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছে জাফনা স্ট্যালিয়ন্স। হাম্বানটোটায় ৫ দলের এই আসরের ফাইনালে বুধবার (১৪ ডিসেম্বর) জাফনা জিতেছে ৫৩ রানে।
শোয়েব মালিকের অলরাউন্ড পারফরম্যান্স ও অধিনায়ক থিসারা পেরেরার ব্যাটিং ঝড়ে ফাইনালে তারা হারিয়েছে গল গ্ল্যাডিয়েটর্সকে।
টস জিতে ব্যাটিংয়ে নামা জাফনা ২০ ওভারে তোলে ১৮৮ রান। ওপেনিংয়ে জনসন চার্লস ১৫ বলে করেন ২৬, আভিশকা ফার্নান্দো ২৩ বলে ২৭। মিডল অর্ডারে শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৬, ধনঞ্জয়া ডি সিলভা ২০ বলে ৩৩। শেষ দিকে থিসারা খেলেন ১৪ বলে ৩৯ রানের ইনিংস।
গলের পেসার ধনঞ্জয়া লাকশান নেন ৩ উইকেট, মোহাম্মদ আমির ১টি।
অধিনায়ক ভানুকা রাজাপাকসা ও আজম খান কিছুটা উত্তেজনা ফিরিয়ে ছিলেন ম্যাচে। কিন্তু কেউই বড় করতে পারেননি ইনিংস। ৪ ছক্কায় রাজাপাকসা করেন ১৭ বলে ৪০। সাবেক পাকিস্তানি কিপার মইন খানের ছেলে আজম ৪ ছক্কায় করেন ১৭ বলে ৩৬।
ব্যাটিংয়ে কার্যকর ইনিংসের পর বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যান অব দা ফাইনাল শোয়েব মালিক। আরেক পাকিস্তানি উসমান খান শিনওয়ারি নেন ২ উইকট।
আসরের সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে ও প্রায় ১৬১ স্ট্রাইক রেটে ১২৭ রান করে টুর্নামেন্টের সেরা হয়েছেন তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার ভানিদু হাসারাঙ্গা।

