ঊর্মিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

ঊর্মিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:০০

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ঊর্মিলা মাতন্ডকরের। নিজেই সে কথা টুইট করে অনুরাগীদের জানালেন অভিনেত্রী। ইতিমধ্যেই সব কিছু জানিয়ে মুম্বাই পুলিশের সাইবার সেলে একটি এফআইআর দায়ের করেছেন তিনি। খবর আনন্দবাজারের।

টুইটারে তিনি লেখেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রথমে ইনস্টাগ্রাম থেকে আমাকে কয়েকটি পদ্ধতি বলা হয় অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। সেগুলি করার পরেই আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। সত্যিই এমন হয়? এটা মোটেই ঠিক হয়নি।’

পরের একটি টুইটে এফআইআর দায়ের করার কথা জানিয়ে তিনি বলেন, সাইবার ক্রাইমের বিষয়টি মহিলাদের মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। মুম্বাই পুলিশের এক ডিসিপি তাঁকে এই বিষয়ে সাহায্য করেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

আকাউন্টটি হ্যাক হওয়ার পর সেখান থেকে বেশ কয়েকটি পোস্ট মুছে ফেলা হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তিত হয়ে এই মুহূর্তে দেখাচ্ছে ‘ইনস্টাগ্রাম সাপোর্ট’।

যদিও কিছুক্ষণ আগেই টুইট করে জানিয়েছেন,ইনস্টাগ্রামে ফিরে এসেছেন তিনি। এত দ্রুত সমস্যা সমাধানের জন্য তিনি মুম্বাই পুলিশ এবং ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading