মলয় দত্ত নিজেই প্রকাশক হয়ে করেছেন নিজের কাব্যগ্রন্থ প্রকাশ

মলয় দত্ত নিজেই প্রকাশক হয়ে করেছেন নিজের কাব্যগ্রন্থ প্রকাশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:০২

প্রকাশ গ্রন্থ প্রকাশ করবে এবং কবি-লেখকগণ গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশকদের কাছে যাবে এইটাই স্বাভাবিক। কিন্তু কবি-লেখকরা কি নিজের গ্রন্থ প্রকাশ করে, আপনার মনে প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্ন আসে তবে ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন জীবনানন্দ দাশ থেকে শুরু করে ই.এল জেমস, বেটার পোট্রিক্স, রুপি কৌরসহ অনেক বিখ্যাত লেখকই নিজের গ্রন্থ ছাপিয়েছে প্রকাশক ছাড়া’ই। নিজেরাই যেখানে প্রকাশক হয়েছেন। এইসকল গ্রন্থের মিলিয়ন কপি বিক্রির রেকর্ডও আছে।

কবি মলয় দত্ত সেই ধারা থেকে অনুপ্রাণিত হয়ে প্রকাশ করেছেন নিজের নতুন কাব্যগ্রন্থ ‘নুরিন যে মইরাছে আমি না বলি কাউরে’। তিনি এই গ্রন্থ প্রকাশকে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হিসেবে নিয়েছেন। গ্রন্থ প্রকাশ সম্পর্কে দৈনিক উত্তরদক্ষিণকে তিনি বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ‘নুরিন যে মইরাছে আমি না বলি কাউরে’ নিজেই ছাপানোর, বইটি আজ বাজারে আসলো। এইটাকে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হিসেবে নিলাম আমি। যে দেখা যাক কি হয়!’

তিনি আরও বলেন, ‘আট বছর মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পইড়া আমি আজ স্বীকার করি লিখি কারণ লেখা বাদে আমি কিছুই পারিনা, লিখে আমি আমার ভাগ্য গড়তে চাই, ভাত খেতে চাই ।’

প্রচলিত প্রকাশনা প্রতিষ্ঠান থেকে গ্রন্থ প্রকাশ না করে নিজে করার পেছনে নিজের কোনও ক্ষোভ বা অভিমান আছে কি এমন প্রশ্নে তিনি বলেন, দেখুন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমার বই বিগত বছরগুলিতে ছাপিয়েছে তাদের সাথে আমার বিরোধ নেই, তাদের প্রতি রাগ জেদ থেকেও নিজে বই ছাপাই নাই।’

‘এইটা আমার এক্সপেরিমেন্ট প্রজেক্ট। আমার তরফ থেকে ঐসকল প্রতিষ্ঠানের সাথে সামান্যতম বিরোধ নেই মনোমালিন্য নেই, ইভেন আগামী বইমেলাতেও প্রতিষ্ঠিত দুইটা প্রকাশনী থেকে আমার অনুবাদের বই এবং কবিতার বই আসার মৌখিক চুক্তি হয়ে আছে।’

অন্যদিকে ‘নুরিন যে মইরাছে আমি না বলি কাউরে’ কাব্যগ্রন্থ সম্পর্কে মলয় দত্ত বলেন, ‘আমি সবসময় টানা গদ্যে লেখি, আর এই ৫-৬ বছর অল্প সময়েই আমি আমার নিজস্ব ভাষার একটা স্টাইল তৈরী করছি,এইটা এমন যে দশটা লেখা নামহীন রাখলে আপনি বুঝবেন মানে দশটার মধ্যে দিয়া চিনা নিতে পারবেন যে কোনটা মলয় দত্তের লেখা। তো এই বইটাও তার ব্যতিক্রম না তা আমি বলবোনা কারন একজন লেখক হিসেবে আমার কাজ হচ্ছে ডে বাই ডে ভাষাগত দিক দিয়া ডেভলপ হওয়া। বইটায় আমার অনেক পুরান লেখা ও আছে, নতুন লেখাও আছে৷ অনেক কাটছাট কইরাই ২৫-২৬ টা কবিতা রাখছি ’।

উল্লেখ্য, কাব্যগ্রন্থটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে শুধু মাত্র কবির কাছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading