আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৫

আজ ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বাংলাদেশে এ বছরের দিবসটির প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’।

দিবসটি উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশি অভিবাসীদের শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পৃথক বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ আগের বছরের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এবার ১৮ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

সরকার প্রতি বছর প্রত্যেক উপজেলা থেকে গড়ে এক হাজার কর্মীকে বিদেশে পাঠানোর এক উদ্যোগ নিয়েছে।

বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী ও তাদের ক্রমবর্ধমান সংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা দেয়।

টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডার অভিবাসন সংক্রন্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে ইউনেসকো।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে যে কোভিড-১৯ মহামারি জীবনযাত্রা, কাজ এবং ভ্রমণ ও চলাচলে প্রভাব ফেলেছে। আর এ জন্য এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল প্রতিপাদ্য ‘রিইমাজেনিং হিউমান মোবিলিটি’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading