মা হতে চলেছেন নেহা কক্কর

মা হতে চলেছেন নেহা কক্কর

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৫

অক্টোবরে বিয়ে করেছেন বলিউডের সংগীততারকা নেহা কক্কর আর ডিসেম্বরেই শোনালেন খুশির খবর। পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে নেহা কক্কর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে নীল রঙের জিনসের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন নেহা। দু’জনের মুখেই উচ্ছ্বাস। নেহা দুহাত দিয়ে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। আর নেহাকে ধরে আছেন রোহান। ক্যাপশনে লিখেছেন, ‘আমার খেয়াল রেখো।’। নেহার এ ছবিতে রোহানও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অবশ্যই, এখন তো খেয়াল রাখতেই হবে।’

অর্থাৎ সরাসরি কিছু না বলেও নিজের জীবনের খুশির খবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

অগস্ট মাসে একটি মিউজিক ভিডিয়ো শ্যুটিং-এর সময় নেহার সঙ্গে আলাপ হয় রোহনের। প্রথম দেখাতেই প্রেম। তারপর আর বেশিদিন অপেক্ষা না করে অক্টোবরেই চণ্ডীগড়ে বিয়ে সারেন তারা। বিয়ের কিছুদিনের মধ্যেই মধুচন্দ্রিমার জন্য গিয়েছিলেন দুবাইতে।

কিছুদিন আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসাবে স্বামীর সঙ্গে এসেছিলেন নেহা। জানিয়েছিলেন, মাত্র ২৫ বছর বয়সে বিয়ে করে সংসারের দায়িত্ব সামলাতে দ্বিধাবোধ করছিলেন রোহনপ্রীত। কিন্তু নেহাই তাকে শেষমেশ রাজি করিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়েছিলেন।

‘সানি সানি’, ‘কার গ্যায়ি চুল’, ‘বাদরি কি দুলহানিয়া’, ‘সাকি সাকি’, ‘দিলবার দিলবার’, ‘কোকা-কোলা’, ‘মে তেরা বয়ফ্রেন্ড’, ‘দ্য হুক আপ সং’য়ের মতো একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। এই সময়ের বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিংগারদের মধ্যে অন্যতম নেহা কক্কর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading