মার্শাল দ্বীপপুঞ্জে ভেসে এল কোকেইনবাহী নৌকা

মার্শাল দ্বীপপুঞ্জে ভেসে এল কোকেইনবাহী নৌকা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১১

প্রশান্ত মহাসাগরীয় মার্শাল দ্বীপপুঞ্জের পুলিশ সৈকতে ভেসে আসা একটি পরিত্যক্ত নৌকা থেকে আনুমানিক ৮ কোটি ডলার মূল্যের ৬৪৯ কেজি কোকেইন উদ্ধার করেছে। ওই দ্বীপপুঞ্জের সৈকতে মাদক ভেসে আসার ঘটনা এটিই প্রথম নয়।তবে, এবারই সবচেয়ে বেশি মাদক উদ্ধারের রেকর্ড হল।

এর আগে ওই এলাকায় আর কখনও এত বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাতিন আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরে কয়েক মাস ভেসে থাকার পর মাদকবাহী নৌকাটি মার্শাল দ্বীপপুঞ্জে পৌঁছেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের দুটি প্যাকেট ছাড়া বাদবাকি সবই পুড়িয়ে ফেলা হয়েছে। নমুনা হিসেবে রেখে দেওয়া দুই প্যাকেট কোকেইন পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

বিবিসি জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের আইলাক এলাকার এক বাসিন্দা প্রথমে মাদকবাহী ১৮ ফুট লম্বা নৌকাটি দেখতে পায়। এরপর স্থানীয়রা নৌকাটি তীরে টেনে আনার চেষ্টা করে। কিন্তু নৌকাটি ভারী হওয়ায় তারা সে চেষ্টায় ব্যর্থ হয়।

মার্শাল দ্বীপপুঞ্জের অ্যাটর্নি জেনারেল রিচার্ড হিকসনের ধারণা, নৌকাটি খুব সম্ভবত মধ্য কিংবা দক্ষিণ আমেরিকা থেকে এসেছে এবং এক বছরের বেশি সময় ধরে এটি মহাসাগরে ভেসে ছিল।

প্রশান্ত মহাসাগরে স্রোতের তোড়ে মার্শাল দ্বীপপুঞ্জের সৈকতে প্রায়ই মাদকসহ নানা জিনিস ভেসে আসে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading