নিষেধাজ্ঞায় মার্কিন কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিষেধাজ্ঞায় মার্কিন কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩২

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞার কারণে মার্কিন কোম্পানিগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে উদ্দেশ করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটির কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অন্য সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “আপনাদের নিষেধাজ্ঞা আপনাদেরই কোম্পানিগুলোকে অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইরানের বাজার থেকে দূরে রেখেছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তায় আরো বলেন, “আপনাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির কারণে আপনাদেরই বোয়িং কোম্পানি ইরানের কাছে ৮৮টি যাত্রীবাহী বিমান বিক্রি করা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে শুধু ইরানের বিমান যাত্রীদের জীবন হুমকির মুখে পড়েনি বরং আমেরিকার হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading