ডা. এবিএম আবদুল্লাহ’র স্ত্রীও করোনায় আক্রান্ত

ডা. এবিএম আবদুল্লাহ’র স্ত্রীও করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র পর তার স্ত্রী মাহমুদা পারভীনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মঙ্গলবার ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

সংক্রমণ নিয়ে গত মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন ডা. আবদুল্লাহ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায় কোভিড-১৯ ‘পজিটিভ’ এলে হাসপাতালে ভর্তি হন। পরে তার স্ত্রীর নমুনা পরীক্ষা করেও কোভিড-১৯ ‘পজিটিভ’ আসে।

ডা. আবদুল্লাহ বলেন, “আমার বুকে ব্যথা আছে, কাশি হয়। এ কারণে কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ।”

১৯৯৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ডা. এবিএম আবদুল্লাহ। এ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর এই মেডিসিন বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading