তুর্কি কূটনীতিককে আটক করেছে গ্রিস

তুর্কি কূটনীতিককে আটক করেছে গ্রিস

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:২০

গুপ্তচরবৃত্তির যে অভিযোগে তুর্কি কূটনীতিক সালাহউদ্দিন বাইরামকে আটক করেছে গ্রিস। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৮ ডিসেম্বর) গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। খবর পার্স্টুডে।

গ্রিসের রুদাস দ্বীপে ইরানি কনস্যুলেটের কর্মী ‘সালাহউদ্দিন বাইরাম’ সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন।

তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খননকাজ নিয়ে প্রতিবেশী দু’দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

এছাড়া, তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে।

এর আগেও গ্রিসের গণমাধ্যম তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading