কয়েক ঘণ্টার মধ্যেই উধাও নেহার বেবি বাম্প!
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৩০
নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে শুক্রবার ( ১৮ ডিসেম্বর) সকলকে চমকে দিয়েছিলেন নেহা কক্কর। কিন্তু বলিউডের বিখ্যাত সাংবাদিক বরিন্দ্র চাওলা শুক্রবার( ১৮ ডিসেম্বর) সকালে একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে। সেখানে নেহা এবং রোহনপ্রীতকে মুম্বই এয়ারপোর্টে দেখা যাচ্ছে। কিন্তু সেখানে গোলাপি রঙের ট্র্যাক স্যুটে বেবি বাম্পের ‘ব’টুকুও দেখা যাচ্ছে না।
এদিকে নেহা বেবি বাম্পের ছবি পোস্ট করার পর কপিল শর্মা থেকে শুরু করে গায়িকার ভাই টোনি কক্কর, শুভেচ্ছাবার্তা জানিয়েছে প্রায় গোটা বলিউড।
মুম্বইয়ের একটি সংবাদ মাধ্যমের দাবি, নেহা এবং রোহনপ্রীতের নতুন গান ‘খেয়াল রকখা কর’(‘আমার খেয়াল রেখো।’)-এর প্রোমোশনের জন্য একটি পাবলিসিটি স্টান্ট ছিল এটি।
যদিও নেহার দাদা টোনিও তার পোস্টে লিখেছেন, ‘আমি মামা হতে চলেছি।’ তার এই মন্তব্য জল্পনা আরও বাড়িয়ে তুলছে। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা বা রোহনপ্রীত।

