জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১১

জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১১

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৫

জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাটের এসপি মো. সালাম কবির।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এই সংঘর্ষ হয়। দূর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর ঘুমিয়ে ছিলেন গেটম্যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

নিহত ১১ জন বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading