‘ইতিবাচক ব্র্যান্ডিংয়ে দেশে বাড়বে বিনিয়োগ ও চাকরির সুযোগ’

‘ইতিবাচক ব্র্যান্ডিংয়ে দেশে বাড়বে বিনিয়োগ ও চাকরির সুযোগ’

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১১

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শনিবার (১৯ ডিসেম্বর) বলেছেন, বিশ্বজুড়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের সরকারি প্রচেষ্টার মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি ও গ্রন্থাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে যে ভ্রান্ত ধারণা আছে তা পরিবর্তন করে দিতে চাই। পরিবর্তন করে আমরা বলতে চাই, বাংলাদেশ হচ্ছে একটি অগ্রসরমান এবং সম্ভাবনাময় অর্থনীতির দেশ।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, ‘বহির্বিশ্বের একটি ভ্রান্ত ধারণা হচ্ছে বাংলাদেশ একটি দারিদ্র্যক্লিষ্ট এবং ঘূর্ণিঝড়কবলিত তলাবিহীন ঝুড়ির দেশ। আমরা এ ভ্রান্ত ধারণাটি পুরো পরিবর্তন করে দিতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের ৭৮টি মিশন নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।’

ড. মোমেন জানান, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের মিশনের মধ্যে ৬৮টিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিচ্ছদ্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ বাড়লে দেশে কর্মসংস্থান হবে। আমরা বিশ্বাস করি, আমাদের দেশে যে যুবকরা আছেন, তারা এ ব্যাপারে অগ্রসর হয়ে আসবেন, তারা এ ক্ষেত্রে সুযোগ পাবেন।’

‘বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা ২০৪১ সালের মধ্যে সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যাচ্ছি,’ বলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading