‘আর্থিকভাবে স্বাবলম্বী হলে কমবে সীমান্ত হত্যা’

‘আর্থিকভাবে স্বাবলম্বী হলে কমবে সীমান্ত হত্যা’

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৫

সীমান্তের জনগণকে সচেতন ও আর্থিকভাবে স্বাবলম্বী করা গেলে সীমান্ত হত্যা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার পিলখানায় স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরবে’ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনার বিষয়ে জানতে চাইলে বিজিবি) মহাপরিচালক বলেন, ‘এটা তো (সীমান্ত হত্যা) আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এ বিষয়টি উঠে এসেছে এবং আমাদের ডিজি পর্যায়ের আলোচনায়ও এই বিষয় উঠে আসে।’

তিনি বলেন, ‘এখন কূটনৈতিকভাবে এবং আমরা, আমাদের দিক থেকে, আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। এজন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করছি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন।’

সীমান্তের জনপ্রতিনিধির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সীমান্তবর্তী জনগণকে শিক্ষা-দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করতে পারি, তাহলেই মনে করি সীমান্ত হত্যা কমে যাবে।’

সফলতা ও ব্যর্থতা প্রতিটি বাহিনীরই কমবেশি রয়েছে। তবে চ্যালেঞ্জ কী জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘পৃথিবী টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছে। সে সঙ্গে বাংলাদেশও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সেটার সঙ্গে তাল মিলিয়ে বিজিবিকে সময় উপযোগী করাটা জরুরি বিষয়।’ তিনি বলেন, ‘তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন নতুন নতুন রিক্রুটমেন্ট এবং একই সঙ্গে বিজিবি প্রতিটি সদস্যের প্রশিক্ষণ ও অনুশীলন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading