সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা সফল হবে না: আইএসপিআর

সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা সফল হবে না: আইএসপিআর

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৫

বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

রবিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে একটি চক্র। তবে সেনাবাহিনী আগের চেয়ে এখন আরও বেশি শৃঙ্খল ও দক্ষ। তাই শৃঙ্খলা নষ্টের কোনও চেষ্টা সম্ভব হবে না। তারপরও বাহিনীর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading