হিলিতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

হিলিতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

উত্তরদক্ষিণ | মোসলেম উদ্দিন
দিনাজপু | ররবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫০

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ১৩০০ বোতল ইন্ডিয়ার নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত আসামিরা হিলির মধ্য বাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) ও নওদা পাড়ার মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)।

আজ রবিবার (২০ ডিসেম্বর) ভোর রাতে হিলির মধ্য বাসুদেবপুর এলাকা থেকে ১৩০০ বোতল ফেন্সিডিলসহ পুলিশ তাদের আটক করেন। বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে হিলির মধ্য বাসুদেব পুর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ১৩০০ বোতল ফেন্সিডিলসহ ইমন ও মশিউরকে গ্রেফতার করি।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading