ব্রিটেন থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা নেদারল্যান্ডসের

ব্রিটেন থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা নেদারল্যান্ডসের

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫০

ব্রিটেনে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্তের কথা ঘোষণার পর দেশটি থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডস।

রবিবার (২০ ডিসেম্বর) থেকে যাত্রীবাহী ফ্লাইটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়া শুরু হবে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এ ভ্রমণ নিষেধাজ্ঞা ১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে রবিবার এক বিবৃতিতে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে।

তারা পরিস্থিতির ওপর নজর রাখছে ও অন্যান্য পরিবহনের ক্ষেত্রেও বিধিনিষেধ জারির বিষয়টি বিবেচনা করছে বলেও জানিয়েছে।

নেদারল্যান্ডস জানিয়েছে, ডিসেম্বরের প্রথমদিকে দেশটিতে একজন কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষায় ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের রূপটিই শনাক্ত হয়েছিল।

এ ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে অতি জরুরি না হলে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দিয়েছে নেদারল্যান্ডস সরকার।

শনিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading