আমেরিকায় মডার্নার ভ্যাকসিন সরবরাহ শুরু

আমেরিকায় মডার্নার ভ্যাকসিন সরবরাহ শুরু

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১৫

করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে আমেরিকা। ফাইজারের পর দেশটিতে মডার্না ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে। কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে লোকজনকে জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা পালনের আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (২০ ডিসেম্বর) থেকে দেশজুড়ে তিন হাজার ৭০০টিরও বেশি স্থানে এ টিকা সরবরাহ করবে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন সরকারের টিকা বিষয়ক অপারেশন ওয়ার্প স্পিড প্রজেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গুস্তাভে পেরনা।

তিনি জানান, মডার্না তার উৎপাদন কেন্দ্র থেকে সরবরাহস্থলে ভ্যাকসিনগুলো সরিয়ে নিয়েছে। মডার্নার এই ভ্যাকসিন বিতরণে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে বক্সগুলো প্যাক করা হচ্ছে। আজ লোড করার পর আগামীকাল (রবিবার) থেকে এগুলোর সরবরাহ শুরু হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার মডার্নার উদ্ভাবিত কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এটি অনুমোদন পায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading