মাইনাস ৫১ ডিগ্রি, চলছে ক্লাস
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১৩
সাইবেরিয়াতেই আছে বিশ্বের শীতলতম স্কুল। মাইনাস ৫০ ডিগ্রি তাপামাত্রায় ক্লাস করে শিশুরা। প্রচণ্ড শীতেও ছোট বাচ্চারা স্কুলে আসে। তবে তাপমাত্রা ৫২ ডিগ্রিরও নিচে চলে গেলে ৭ থেকে ১০ বছর পড়ুয়া বা তারও কম বয়সীদের জন্য স্কুলের ক্লাস বন্ধ থাকে।
তাপমাত্রা ৪২ ডিগ্রির সঙ্গে তুষারপাত ও প্রচণ্ড বাতাস থাকলেও ক্লাসে আসতে হয় না শিক্ষার্থীদের। এদের দেখে মনে হতে পারে এত ঠান্ডায় কী করে ক্লাস করা সম্ভব।
সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেও সেখানে স্কুলে আসে শিক্ষার্থীরা। তবে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যও স্কুলে আসা শিক্ষার্থী ও অভিভাবক এবং কর্মীদের নিয়মিত তাপমাত্রাও পরীক্ষা করা হয়।
হাতে গ্লাভস না পরলে তুষারপাতের সমস্যায় আঙুলের ক্ষতি হতে পারে। মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এমন হলে দেহের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে। এর ফলে দ্রুত হার্টবিট, নার্ভাসনেসসহ মৃত্যুর ঝুঁকিও থাকে।
১৯৭৩ সালের জানুয়ারির একদিন এই শহরের তাপমাত্রা ছিল মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩২ সালে জোসেফ স্তালিনের সময়ে ওমায়াকান শহরের ইয়াকুতিয়ায় এই স্কুল তৈরি করা হয়েছিল। পাশের দুই গ্রাম খারা তিমুল এবং বেরাগ এরদুর শিশুদের পড়াশোনার জন্যই এ স্কুলের যাত্রা শুরু।

