ব্রিটেনকে ভ্রমণ নিষেধাজ্ঞা

ব্রিটেনকে ভ্রমণ  নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১০

বেশ কয়েকটি দেশ ব্রিটেনের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটিতে করোনা ভাইরাস তীব্র সংক্রামক রূপ নেয়ায় রোববার (২০ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞার আওতায় আসে ব্রিটেন।

ব্রিটেন করোনার এ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করেছে। এদিকে, করোনা নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন ভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করেছেন।

ক্রিসমাসের এ সময়ে তিনি দেশের আরো অনেক এলাকায় লকডাউন জারির ঘোষণা দিয়েছেন।


ব্রিটেনে নতুন করে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন। এ প্রেক্ষিতে দ্রুত টিকা দেয়া শুরু করা ছাড়া ভাইরাসটির সংক্রমণ ঠেকানোর আর কোন উপায় নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।
ক্রিসমাসের পরপরই ইউরোপ ব্যাপকভাবে টিকা দেয়ার কাজ শুরু করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading