মিরপুরের তালতলা বস্তিতে ভয়াবহ আগুন

মিরপুরের তালতলা বস্তিতে ভয়াবহ আগুন
ফাইল ছবি

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪০

রাজধানীর মিরপুরে তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে দিকে নাভানা টাওয়ারের পাশের ওই বস্তিতে আগুন লাগে।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

লিমা খানম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading