গোল্ডেন মনিরের মাদক মামলায় প্রতিবেদন ১৯ জানুয়ারি
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০৪
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মাদক আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মিয়া প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন দিন ধার্য করেন।

