করোনার ভ্যাকসিন নিলেন জো বাইডেন

করোনার ভ্যাকসিন নিলেন জো বাইডেন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪৮

টেলিভিশন লাইভে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি’র।

এটি ‘নেওয়া নিরাপদ’, আমেরিকার নাগরিকদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তিনি ভ্যাকসিনটি নিয়েছেন বলে জানিয়েছেন।

ইতোমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ অনেক রাজনীতিক নেতা ফাইজারের এ ভ্যাকসিনটির প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

রবিবার থেকে আমেরিকায় মর্ডানার ভ্যাকসিনও বিতরণ শুরু হয়েছে। শনিবার দেশটির ‍ওষুধ ও খাদ্য প্রশাসন (এফডিএ) এ ভ্যাকসিনটি ব্যবহারের অনুমতি দেয়।

এরই মধ্যে পাঁচ লাখেরও বেশি মার্কিন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading