ব্যর্থ আশরাফুল, নায়ক শুভাগত

ব্যর্থ আশরাফুল, নায়ক শুভাগত

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৩

ওয়ালটন-ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) সোমবার (২১ ডিসেম্বর) শুরু হয়েছে। সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডারের খেলা দিয়ে মাঠে গড়িয়েছে ১০০ বলের এই প্রতিযোগিতাটি। ম্যাচে মোহাম্মদ আশরাফুলের টাইগার্স ৪ উইকেটে হেরেছে থান্ডারের কাছে, তবে আলো ছড়িয়েছেন শুভাগত হোম।

টস হেরে ব্যাট করতে নেমে টাইগার্স ৯ উইকেটে করে ১০৫ রান। আশরাফুল মাত্র ১ রানে এলবিডাব্লিউ হয়ে ফেরেন হীরার বলে। সর্বোচ্চ ৪৩ রান করেন শাকিল। ম্যাচসেরা শুভাগত হোম নিয়েছেন ৪ উইকেট। জবাবে শেষ ওভারে জয় তুলে নেয় থান্ডার। ৬ উইকেট হারিয়ে তোলে ১০৬ রান। তৌহিদ সর্বোচ্চ ৪১ রান করেন। শুভাগত অপরাজিত ছিলেন ২৫ রানে।

দিনের দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ রাইডার্স ১১ রানে হারিয়েছে ময়মনসিংহ ঈগলসকে।

২১ ডিসেম্বরে বেলুন উড়িয়ে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় আরও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, এমপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর।

মুজিববর্ষের বিশেষ আয়োজনে টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে ৬ দল। পৃষ্ঠপোষকতায় ওয়ালটন। ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ম্যাচ হবে ৯টি। দুটি সেমিফাইনালের সঙ্গে ফাইনাল দেখানো হবে টি স্পোর্টস চ্যানেলে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্স-আপ পাবে ৭৫ হাজার টাকা। সেমিফাইনাল ও ফাইনালের আগে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজমানি ১০ হাজার। শেষ তিন ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading