লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৯০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার কোম্পানিটি মোট ২ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩৫ লাখ ৬৫ হাজার ৭৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৬৬ লাখ টাকা। রূপালী ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭০ লাখ ৬৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

