ভ্যাকসিনের চালানে হামলা হতে পারে: ইন্টারপোল

ভ্যাকসিনের চালানে হামলা হতে পারে: ইন্টারপোল

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৫

কোভিড-১৯-এর ভ্যাকসিন আবিষ্কারের পর বিশ্বজুড়ে অপরাধ বেড়ে যেতে পারে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন—ইন্টারপোল। ভ্যাকসিনকে ঘিরে চুরি-লুট ও হামলার ঘটনা ঘটতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) সংস্থাটির মহাসচিব জারগেন স্টক এমন আশঙ্কা প্রকাশ করেছেন। খবর এএফপির

জারগেন স্টককে বলেছেন, ‘টিকা আবিষ্কারের সঙ্গে নাটকীয়ভাবে অপরাধ বাড়বে। আমরা চুরিসহ গুদাম লুটের ঘটনা দেখতে পাবো এবং টিকার চালানে হামলা করতে দেখবো।’

ইন্টারপোলের মহাসচিব বলেন, করোনাভাইরাসের টিকায় অপরাধীদের নজর রয়েছে। মূল্যবান টিকা দ্রুত পেতে বিভিন্ন স্থানে দুর্নীতি ব্যাপক হারে বেড়ে যেতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading