করোনায় এক দিনে ১৭ মৃত্যু, পাঁচ সপ্তাহে সবচেয়ে কম
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫০
করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। সবশেষ গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মাঝে ২০ নভেম্বরও ১৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৩২৯ জনের মৃত্যু হল।
২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩১৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩ হাজার ৫০১ জন হয়েছে।

