ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২৪ রোগী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০০
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ রোগী। তাদের মধ্যে ২১ জন ঢাকায় ও তিনজন রাজধানীর বাইরে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজন ডেঙ্গু রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৩৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

