কর্মকর্তাদের বাড়ি ভাড়া ভাতা পেতে সরকারি বাসায় থাকতেই হবে: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৪০
সরকারি কর্মকর্তারা যদি নিজেদের জন্য বরাদ্দ সরকারি বাসায় না থাকেন তাহলে তাদের বাড়ি ভাড়া ভাতা না দিতে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে বৈঠকের পর সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের বরাদ্দ দেয়া সরকারি বাসাগুলোতে থাকতেই হবে। অন্যথায়, তারা বাড়ি ভাড়া ভাতা পাবেন না। প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

