রাশিয়ার বিরোধী দলনেতার অন্তর্বাসে বিষ ঢুকিয়ে ‘হত্যাচেষ্টা’

রাশিয়ার বিরোধী দলনেতার অন্তর্বাসে বিষ ঢুকিয়ে ‘হত্যাচেষ্টা’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২৫

অন্তর্বাসের মধ্যে বিষ ঢুকিয়ে রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ফেডেরাল সিকিউরিটি সার্ভিস-এর বিরুদ্ধে।

নাভালনির দাবি, নিজেকে সিকিউরিটি কাউন্সিল-এর প্রধান নিকোলাস পাত্রুশেভের সহযোগী হিসেবে পরিচয় গিয়ে ফেডেরাল সিকিউরিটি সার্ভিস-এর রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞকে ফোন করেছিলেন তিনি। কৌশলে ওই ব্যক্তির কাছ থেকে বিষপ্রয়োগের তথ্য বার করেছেন বলে দাবি নাভালনির।

টুইটে নাভালনি লেখেন, আমাকে হত্যার করার কাজে যাঁকে নিয়োগ করা হয়েছিল তাকে ফোন করেছিলাম। সে সব কিছু স্বীকার করেছে। তাঁদের কথোপকথনের একটি অডিও এবং ফোন কলের একটি রেকর্ডও করে রেখেছেন বলে দাবি নাভালনির।

যদিও নাভালনির এই অভিযোগকে মিথ্যা বলে পাল্টা দাবি করেছে ফেডেরাল সিকিউরিটি সার্ভিস। পাল্টা তারা বলেছে, এই সংস্থাকে বদনাম করার জন্যই এ কথা বলছেন নাভালনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading