ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৩ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫১ লাখ ৫৭ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ২৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এসএস স্টিল ৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এসকে ট্রিমস ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, বারাকা পাওয়ার, বৃটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, বিজিআইসি, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বিএসআরএম লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, মুন্নু অ্যাগ্রো মিলস, ন্যাশনাল ফিড মিলস, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ, সিলভা ফার্মা, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার ও ইয়াকিন পলিমার লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading