কাবাডির শিরোপা পুনরুদ্ধার আনসারের মেয়েদের
উত্তরদক্ষিণ |বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৩৬
বাংলাদেশ আনসার ও ভিডিপি বাংলাদেশ পুলিশকে হারিয়ে জাতীয় মহিলা কাবাডির শিরোপা জিতেছে। ২০১১ সালের পর এই শিরোপার স্বাদ পেল তারা।
কাবাডি স্টেডিয়ামে বুধবার (২৩ ডিসেম্বর) পুলিশকে ২২-১৬ পয়েন্টে হারায় আনসার। প্রথমার্ধে ১০-৮ পয়েন্টে এগিয়ে ছিল জয়ী দল। দ্বিতীয়ার্ধে পুলিশ ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ১৩-১২ পয়েন্টে এগিয়ে গেলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি।
২০১৬ সালে সর্বশেষ জাতীয় কাবাডির ফাইনালে উঠেছিল আনসারের মেয়েরা। সেবার ফাইনালে বিজেএমসির কাছে ১৩-১২ পয়েন্টে হেরে যায় তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের আসরে সেমি-ফাইনালে আনসার ৫৮-৮ পয়েন্টে ফরিদপুরকে ও পুলিশ ৩৮-১৪ পয়েন্টে ঝিনাইদহকে হারিয়েছিল।

