একবার হলে, দ্বিতীয়বার করোনা হওয়ার সম্ভাবনা খুবই কম: গবেষণা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৫
করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে ভবিষ্যতে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে সুরক্ষা পাওয়া যায় বলে দুটি নতুন গবেষণায় উঠে এসেছে। একবার কোভিড পজিটিভ হওয়ার পর যাদের শরীরে অ্যান্টিবডি কৈরি হয়েছে, তারা অন্তত ৬মাস বা তার বেশি সময় পর্যন্ত দ্বিতীয়বার সংক্রমণ থেকে থেকে নিরাপদ থাকতে পারেন।
গবেষণায় দেখা গেছে, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিবডি তৈরি করে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. নেড শার্পলেস বলেন, গবেষকরা দেখেছেন করোনা সংক্রমিত হওয়ার পর প্রাকৃতিকভাবেই যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা করোনার কম ঝুঁকিতে থাকেন। আর এটা ভ্যাকসিনের জন্য এই কারণে ভালো যে, ভ্যাকসিনের কাজটাও ঠিক এমনই হবে। একজনের পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনা খুবই কম।

