দেশে আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৪‍

দেশে আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৪‍

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও চারজন নারী। এর মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও দুইজন বাসায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩৭৮ জনে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসময়ে আরও ২,৩৪৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলেও বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩৮৯টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৩৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৬ হাজার ১০২ জনে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার নয় দশমিক শূন্য ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading