আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির অনুমোদন

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির অনুমোদন
বাংলাদেশ আওয়ামী লীগ লোগো/মনোগ্রাম

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২০

২০১৯-২০২১ মেয়াদে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যবিশিষ্ট এই উপকমিটির অনুমোদন দেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমানকে চেয়ারম্যান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে এই উপকমিটি গঠিত হয়েছে। ২০১৬-২০১৯ মেয়াদ থেকে বিভাগীয় উপ-কমিটি গঠনের রেওয়াজ শুরু হয়।

কমিটিতে রয়েছেন- সাবেক সংস্কৃতিমন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি, শহীদ জননেতা তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি, বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও অভিনেতা তারানা হালিম, ড. মযহারুল ইসলামের ছেলে সাবেক সাংসদ, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির মিশু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম, সঙ্গীতশিল্পী শুভ্র দেব।

আরও আছেন- বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক, মো. তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো. আবু তালহা।

সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবি’র মুহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, নব্বইয়ের দশকের ছাত্রনেতা জয়ন্ত আচার্য্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, আশির দশকের ছাত্রনেতা মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশীসহ আরও কয়েকজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading