বিশ্বদরবারে বাংলাদেশি ছবির অবস্থা নিচের দিকে: গাজী রাকায়েত

বিশ্বদরবারে বাংলাদেশি ছবির অবস্থা নিচের দিকে: গাজী রাকায়েত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৯

শুক্রবার (২৫ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমা। বাংলা ও ইংরেজি—দুই ভাষায় মুক্তি পাবে ছবিটি। নতুন বছরের শুরুতে ঢাকার স্টার সিনেপ্লেক্স আর যমুনা ব্লকবাস্টারসেও মুক্তি পাবে ছবিটি।

পর্দায় বাংলা ও ইংরেজি ভাষায় দেখানো হবে ছবিটি। আগামী ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও ছবিটি প্রদর্শনের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতে নির্মাণ করার বিষয়ে গাজী রাকায়েত গণমাধ্যমকে বলেন, বিশ্বদরবারে বাংলাদেশি ছবির অবস্থা নিচের দিকে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দিতে চেয়েছি। যুক্তরাষ্ট্রের পরিবেশক প্রতিষ্ঠান ‘গোর’ ছবির গল্প পছন্দ করেছে। এরপর ওখানে প্রদর্শনীর আগ্রহ দেখিয়েছে।

‘মৃত্তিকা মায়া’ ছবিটির পর দীর্ঘ ৭ বছরের বিরতি নেন তিনি। তিনি বলেন, একটি ভালো গল্পের চলচ্চিত্র নির্মাণের জন্য যে ধরনের বাজেট দরকার, আমাদের এখানে তা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। কারণ, দিন দিন পেশাদার প্রযোজক কমেই চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading