ফ্রান্সেও শনাক্ত হলো নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস

ফ্রান্সেও শনাক্ত হলো নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:১৫

এবার ফ্রান্সেও শনাক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টুরস শহরে এ ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। ওই ফরাসি নাগরিক গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই। তিনি বর্তমানে তার বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে অনেক দেশই ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। ফ্রান্সও তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল, তবে বুধবার (২৩ ডিসেম্বর) প্রত্যাহার করা হয় সে নিষেধাজ্ঞা। ভ্রমণের আগে কোভিড টেস্ট রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন।এরইমধ্যে ইতালি, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবারও ফ্রান্সও সে কাতারে শামিল হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading