মুনাফা কমেছে পদ্মা অয়েলের

মুনাফা কমেছে পদ্মা অয়েলের

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল লিমিটেডের মুনাফা কমেছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৬২ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার টাকা মুনাফা হয়েছে। এর আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৭৩ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।

আর তাতে প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ৬৮ পয়সা। গত বছরের একই সময় ছিল ৩ টাকা ৪৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬৪ টাকা ৪ পয়সা। এর আগের বছর একই সময় ছিল ১৫৭ টাকা ৬৪ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading