দেশ উন্নয়নের পথে যখন এগিয়ে চলেছে তখনও পাকিস্তানের ষড়যন্ত্র চলছে: আমু

দেশ উন্নয়নের পথে যখন এগিয়ে চলেছে তখনও পাকিস্তানের ষড়যন্ত্র চলছে: আমু

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫

দেশ ভাগের পর পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই তৎকালীন পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, চৌদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, পাকিস্তানিরা একাত্তরের আগে থেকেই ষড়যন্ত্র করে আসছিল। দেশ উন্নয়নের পথে যখন এগিয়ে চলেছে তখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) ‘বিজয়ের ৪৯ বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

চৌদ্দ দলের এই মুখপাত্র বলেন, ‘দেশ উন্নয়নের পথে যখন এগিয়ে চলেছে তখনও পাকিস্তানের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। পাকিস্তানের সঙ্গে থাকলে আজ আমরা কোথায় থাকতাম? দেশের উন্নয়ন প্রমাণ করেছে সে সময় বঙ্গবন্ধুর নেতৃত্ব, আমাদের মুক্তিযুদ্ধ সঠিক ছিল।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading