চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে ২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১০

চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি সীমানা দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. সালাহউদ্দিন (২০) ও মো. আব্দুস শুক্কুর (১৮)।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালী থানার জুবিলী রোডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, একটি খোলা জায়গায় নির্মাণাধীন দেয়াল ধসে ঘটনাস্থলেই এক শ্রমিক মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। ঘটনাস্থলে পুলিশের টিম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading