বাগেরহাটে তৈরি জালনোট ছড়ায় দেশজুড়ে, ৭ হাজারে মেলে লাখ টাকা

বাগেরহাটে তৈরি জালনোট ছড়ায় দেশজুড়ে, ৭ হাজারে মেলে লাখ টাকা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২২

খুলনা-বাগেরহাট কেন্দ্রিক জালনোট প্রস্তুতকারী চক্রের সন্ধান পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিজস্ব কারখানায় তৈরি ১ লাখ টাকার জালনোট মাত্র ৭ হাজার টাকায় বিক্রি করছে চক্রটি। সেই নোট ছড়িয়ে পড়ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

অনলাইনে ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রি করে জালনোট পাওয়া এক প্রবাসীসহ দু’জনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাউন্টার টেরোরিজম ইউনিট। জালনোট ব্যবহার করে মোবাইল ক্রয়কারীকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী খুলনা-বাগেরহাট কেন্দ্রিক চক্রের এক সদস্যকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ইউনিটের সদস্যরা।

তাদের কাছ থেকে জালনোট চক্রের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading