ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সের শর্ত হাই কোর্টে স্থগিত

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সের শর্ত হাই কোর্টে স্থগিত

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৩০

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে তিন বছর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা স্থগিত করে দিয়েছে হাই কোর্ট। সেই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় আরও এক সপ্তাহ বাড়িয়ে দিতে বলেছে আদালত।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বয়সসীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর বাবার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক, আইনুন নাহার সিদ্দিকা ও মঞ্জুর এলাহী পরাগ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading