করোনা ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস

করোনা ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫০

লাইভ টিভি সম্প্রসারণ অনুষ্ঠানে করোনা ভ্যাকসিনের টিকা নিলেন নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভ্যাকসিন নেওয়ার সময় সাধারণ মার্কিন নাগরিকদেরকেও এই পদ্ধতিতে বিশ্বাস করার অনুরোধ করেছেন তিনি।

লাইভ সম্প্রসারণে দেখা গিয়েছে, একটি মাস্ক পড়ে এই ভ্যাকসিন নিচ্ছেন কমলা হ্যারিস। আমেরিকার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে নিজের প্রথম ভ্যাকসিনটি নেন তিনি। ভ্যাকসিন নেওয়ার পরে তিনি সংবাদমাধ্যমে জানান, এই ভ্যাকসিন তুলনামূলক ভাবে সুরক্ষিত, কষ্টহীন ও জীবনদায়ী। তিনি সকলকে ভ্যাকসিন নিতেও অনুরোধ করেন।

দেশব্যাপী কোভিড-১৯ এর জেরে দেখা গিয়েছে মার্কিন কৃষ্ণাঙ্গদের মধ্যে তুলনামূলকভাবে উচ্চ হারে মৃত্যু এবং অসুস্থতা দেখা গেছে। এছাড়া বিভিন্ন পোল থেকে উঠে এসেছে করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও সবচেয়ে অনিচ্ছুক মার্কিন কৃষ্ণাঙ্গরাই। আর তাই হয়তো ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিস বেছে নিয়েছেন ওয়াশিংটন ডিসিকে। যেখানে প্রচুর সংখ্যায় কৃষ্ণাঙ্গ মানুষেরা বাস করেন।

নিজের বাম হাতে ভ্যাকসিন নেওয়ার পরে কমলা হ্যারিস জানান,”খুব সহজ তো! তেমন কোনও ব্যাথা লাগল না।” এরপর তিনি সহাস্যে নার্সকে ধন্যবাদও জানান।

উল্লেখ্য, এর আগে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রোগ্রামও গোটা আমেরিকাবাসীকে আশ্বস্ত করার লক্ষ্যে প্রোগ্রামটি সরাসরি লাইভ টিভিতে সম্প্রচার করা হয়। উল্লেখ্য, ৭৮ বছর বয়সী বাইডেন অত্যন্ত সংক্রামক শ্বাসকষ্টজনিত রোগের জন্য উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading