লকডাউনে জীবন উঠে এল সাহানা গানে

লকডাউনে জীবন উঠে এল সাহানা গানে

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:০৮

কন্ঠশিল্পী সাহানা বাজপেয়ী লকডাইডের বছরটার একটা একটা ভাবনা কোলাজের মতো গেঁথে নিয়েছেন নিজের কণ্ঠে। বছরের শেষ দিনে মুক্তি পাচ্ছে তার ‘শূন্য খাতার গান’।

সাহানা জানালেন, ‘‘গানটার ভিডিও অদ্ভুত সুন্দর। আমার নিজের ভালো লেগেছে। ছক ভাঙা একদল ছেলেমেয়ে তাদের আবেগ দিয়ে সাজিয়েছে গানটাকে। কোনও স্পনসর ছিল না। নিজেরাই টাকা যুগিয়েছে। লিখেছে, সুর করেছে, অ্যারেঞ্জ করেছে। এখনকার ভাষায় যাকে বলে ইন্ডিপেনডেন্ট সং। সেটাই করে ফেলেছে ওরা। স্বাধীন ভাবে তৈরি করেছে একটা মৌলিক বাংলা গান। ‘সিঙ্গলস’ বলতে পারেন এঁকে। ওরা চেয়েছিল, এই সিঙ্গলস আমি গাই। আমি সেটুকুই করে এগিয়ে দিতে চেয়েছি ওদের।’’

গানটির এক মিনিটেরও কম সময়ের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সাহানার গানের ৫৭ সেকেন্ডের ভিডিওতে মিলল সুররিয়ালিজমের অল্প একটু ঝলক। ঠিক যেমন গানের কথাতেও ছড়ানো ছিটনো রয়েছে অধিবাস্তবতা। গানের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। তবে অফিসিয়াল ভিডিয়ো মুক্তি পাবে বছরের শেষ দিন।

সাহানা জানিয়েছেন, ভিডিও বানিয়েছেন শিঞ্জন নিয়োগী। গানের কথা দেবস্মিতা কর্মকারের। আর সুর দিয়ে গানটি অ্যারেঞ্জ করেছেন শৈবাল আদর দাস।

তিনি বলেন, ‘‘মজার ব্যাপার হল এই গানটার বিষয় অদ্ভুতভাবে খাপ খেয়ে গিয়েছে এই বছরটার সঙ্গে। অথচ গানটা লেখা থেকে শুরু করে তৈরি হওয়া সবকিছুই হয়ে গিয়েছিল গত বছর। তখন প্যানডেমিক বা এই ধরণের কোনও পরিস্থিতি যে আসতে চলেছে, তা ভাবতেও পারিনি আমরা। কিন্তু, এ বছর এই পরিস্থিতির জন্য গানটা অনেকদিক থেকে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।’’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading