সাতসকালে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা

সাতসকালে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:০৪

কুমিল্লার শাসনগাছা রেলক্রসিংয়ে কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে চলে আসলে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শহরে প্রবেশের পথে একটি সিএনজি অটোরিকশা শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনার (মালবাহী) ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সিএনজি যাত্রী ফরিদ মুন্সী (৭০) নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতরা হলেন– নিহতের স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আঁখি আক্তার (১৬) ও ভাগনে সিএনজি চালক রাকিবুল (৩০)।

জানা যায়, নিহত ফরিদ মুন্সী হাসপাতালে পরীক্ষা ও ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে।

মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, ‘দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আহত চার জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লায় আসেন। দুর্ঘটনার পর পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি সরিয়ে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading